Central Committee

নামকরণ ঃ লাইটহাউস (বাতিঘর) হলো একটি উঁচু ভবন যা দিক নির্ণয়ের জন্য আলো ছড়ায়| বাতিঘর (লাইটহাউস) শক্তিশালী আলো ও লেন্সযুক্ত মিনার সদৃশ্য কাঠামো, যা জাহাজকে পথ দেখাতে এবং বিপদজনক উপকূলরেখা, প্রবাল প্রাচীর ও বন্দরের প্রবেশপথ চিহ্নিত করার জন্য দিক নির্দেশক সহায়ক হিসাবে নির্মিত| বাতিঘর সমুদ্রের দিকে আলো পাঠিয়ে জাহাজকে তীরে ধাক্কা খাওয়া থেকে রক্ষা করে| নাবিকেরা যখন এই আলো দেখে তখন তারা তীরে ধাক্কা খাওয়া এড়াতে পারে| ঠিক তেমনি কোমলমতি শিক্ষার্থীসহ যুব সমাজকে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আলোর পথে পথ চলায় সহযোগিতা করার জন্যই “লাইটহাউস এডুকেশন সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে| আমাদের মূল থীম হচ্ছে “অন্ধকারে বিশ্বস্থ সহযোগী (Trusted Co-Partner in the dark)”| সমাজে দরিদ্র কিন্তু মেধাবী এমন শিক্ষার্থীদেরকে শিক্ষাক্ষেত্রে শিক্ষা বৃত্তির মাধ্যমে সহায়তা করার প্রয়াসে নামকরণ করা হয়েছে “লাইটহাউস এডুকেশন সাপোর্ট সেন্টার|

 

লক্ষ্য ও উদ্দেশ্য ঃ সুশিক্ষিত ব্যক্তিরাই জাতির বিবেক| বিবেকবানরাই আলোকিত করতে পারে জাতিকে| “লাইটহাউস এডুকেশন সাপোর্ট সেন্টারএকটি সামাজিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান| সমাজে অবহেলিত ও বঞ্চিত শিশু কিশোরসহ দরিদ্র শিক্ষার্থীদের মানবিক সহায়তার লক্ষ্যেও কাজ করবে প্রতিষ্ঠানটি| যাঁরা শিক্ষাকে বাণিজ্য হিসাবে গ্রহণ না করে সমস্ত স্বার্থের উর্দ্ধে উঠে আলোকিত মানুষ সৃষ্টির জন্য শিক্ষার্থী, ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞানের প্রদীপ জ্বালাতে নিরলস পরিশ্রম করছেন ঐ সকল গুণী শিক্ষকদের সাথে আমরাও ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি| আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সামাজিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে সুশিক্ষার পরিবেশ সৃষ্টি করা| আর সেই লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে আমাদের সংগঠনের পথ চলা| কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃত মেধা বিকাশের লক্ষ্যেই লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে|  

 

কর্মসূচী (পরিকল্পনা ও বাস্তবায়ন) ঃ

১|          লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষা পরিচালনা|

২|         কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণ পরিচালনা|

৩|         শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দিবসে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় সহয়তা প্রদান|

৪|          বাল্য বিবাহ, ইভটিজিং এবং মাদকদ্রব্যের ক্ষতিকারক দিকসমূহ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করণ|

৫|         সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান|  

 

 

লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষা পরিচালনার কেন্দ্রীয় কমিটি জৈষ্ঠতার ভিত্তিতে নয়)

১|          প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক ঃ জনাব মোহাম্মদ মাহবুব খান, সল্টগোলা রেল ক্রসিং, কোরবান আলী সওদাগর পাড়া, সিটিটি গেইট সংলগ্ন, নিউমুরিং, ওয়ার্ড ঃ ৩৯, থানা ঃ ইপিজেড, ডাকঘর ঃ বন্দর, জেলা ঃ চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৭৪৬-১৮৭৯৯৪

২|         নির্বাহী চেয়ারম্যান ঃ প্রফেসর শুকলাল বিশ্বাস, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ| মোবাইল ঃ ০১৭১২-৫৪৭৪২৯

৩|         সহ-নির্বাহী চেয়াম্যান ঃ জনাব শরীফ রফিকুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নরসিংদী, মোবাইল ঃ ০১৫৫২-৪১৪০২০

৪|          ভাইস চেয়ারম্যান ঃ জনাব সবুজ কুমার মজুমদার, প্রধান শিক্ষক, সিডিডিএল নৌবাহিনী বিদ্যালয়, সিডিডিএল আবাসিক এলাকা, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম| মোবাইল ঃ০১৭৬৯-৭৪৪৪৯৬

৫|         ভাইস চেয়ারম্যান ঃ জনাব মোঃ ইসতিয়াক হোসেন, সিনিয়র শিক্ষক (অবসরপ্রাপ্ত), যশোর জিলা স্কুল, যশোর সদর, যশোর| মোবাইল ঃ ০১৭২০-১৪১৫০১

৬|         শিক্ষা সচিব ঃ ড. মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক (যুক্তিবিদ্যা), শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ, পেকুয়া, কক্সবাজার| মোবাইল ঃ ০১৯১৭-৭২২৫০৫

৭|          মহাসচিব ঃ জনাব খন্দকার সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক, নেভী এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম, নাবিক আবাসিক এলাকা-২, হাসপাতাল গেইট, ওয়ার্ড ঃ ৩৯, চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৬২৬-৬৫৬৯২৪, ০১৭৩০-৪৪৪০৭৭

৮|         যুগ্ম মহাসচিব ঃ জনাব লিপিকা সাহা, সিনিয়র শিক্ষক (গণিত), ঈশান ইনস্টিটিউশন, ঈশানপুর, ফরিদপুর সদর, ফরিদপুর| মোবাইল ঃ ০১৭১৫-৩১৪৩০৮

৯|         অর্থ ও রেজিষ্ট্রেশন সম্পাদক ঃ জনাব মোঃ আশরাফ হোসেন, প্রভাষক (পদার্থ বিজ্ঞান), সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজ, রোড নং-০১, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৬৮২-১৮৮৪০৪

১০|        সাংগঠনিক সম্পাদক ঃ জনাব এম এম শাহীদুর রহমান, সিনিয়র শিক্ষক, ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমী, পুকুরিয়া, ভাঙ্গা, ফরিদপুর| মোবাইল ঃ ০১৭১৮-২২১০২৬, ০১৩১৫-৩৯৭৫৩৮

১১|        সহ-সাংগঠনিক সম্পদক ঃ জনাব জনাব পার্থ সারথী আইচ, সিনিয়র শিক্ষক (আইসিটি), সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজ, রোড নং-০১, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৮৩৩-৯৫০০৭০, ০১৫৫৪-৩০২৬০১

 

১২|        সহ-সাংগঠনিক সম্পাদক ঃ জনাব মোঃ শরীফ হোসেন, ইন্সট্রাক্টর (নন-টেক) গণিত, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট. যশোর, মোবাইল ঃ ০১৭১১-০৭০২৩৪

 

 

১৩|       পরীক্ষা নিয়ন্ত্রক ঃ জনাব কফিল উদ্দীন চৌধুরী, প্রধান শিক্ষক, রাউজান হারপাড়া মাধ্যমিক বিদ্যালয়,  (প্রাক্তন সিনিয়র শিক্ষক (ইংরেজী), বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম), নয়াবাজার, মসজিদ গলি, হালিশহর, চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৮১৯-৯৭৪০৩১

১৪|        উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ঃ জনাব রতন কান্তি নাথ, সিনিয়র শিক্ষক, রেইছা উচ্চ বিদ্যালয়, বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা| মোবাইল ঃ ০১৮১২-৬৮৬৩২১

১৫|        সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ঃ জনাব শাহনাজ পারভীন শিলু, সিনিয়র শিক্ষক (বাংলা), স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়, ব্যাংক পাড়া, গোপালগঞ্জ টাউন রোড, গোপালগঞ্জ| মোবাইল ঃ ০১৭৯০-৯২৯৭০২

১৬|       পরীক্ষা সমন্বয়ক ঃ জনাব তুষার কান্তী দত্ত, সিনিয়র শিক্ষক, দাইতলা আদর্শ মাধ্যমিক, বিদ্যালয়, দাইতলা, ফতেপুর, যশোর সদর, যশোর| মোবাইল ঃ ০১৫৯৫-৬১৩৮৭০

১৭|        প্রচার সম্পাদক ঃ

১৮|        দাপ্তরিক সম্পাদক ঃ জনাব মোঃ সাইফুল ইসলাম, ওয়ার্ড ঃ ৩৯, তক্তারপুল, নিউমুরিং, থানা ঃ ইপিজেড, 

          ডাকঘর ঃ বন্দর, জেলা ঃ চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৯৬৩-৮৫৬৩৮৫, ০১৫৫০-০৩৩৩৮০

১৯|        শিশু বিষয়ক সম্পাদিকা ঃ জনাব ডলি রানী পাল, সহকারী শিক্ষক, বাহিরবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী,ফরিদপুর, মোবাইল ঃ ০১৭১২-৩০৯১৭৮

২০|       শিশু বিষয়ক সহ-সম্পাদিকা ঃ জনাব শাহানা পারভীন, অবসরপ্রাপ্ত প্রদর্শক (জীববিজ্ঞান), বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৭১৬-৫০২২১৩

২১|        প্রকাশনা, তথ্য ও গবেষণা সম্পাদক ঃ জনাব বিকাশ কুমার সরকার, সিনিয়র শিক্ষক, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়, হাসপাতাল গেইট সংলগ্ন, ওয়ার্ড-৩৯, বন্দরটিলা, চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৭১৬-৮০৪৮২৭

২২|        সমাজ কল্যাণ ও জনসংযোগ কো-অর্ডিনেটর ঃ জনাব বাবলা কুমার দে, প্রধান শিক্ষক, পশ্চিমপাড়া জিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফটিকছড়ি, চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৮১৮-৬৭৩০৫৭

২৩|       আন্তর্জাতিক বিষয়ক সচিব ঃ

 

২৪|        সহ-আন্তর্জাতিক বিষয়ক সচিব ঃ

 

 

২৫|        কেন্দ্রীয় সদস্য ঃ জনাব মোঃ আব্দুর রহমান বিশ্বাস, ডায়বেটিক এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট, ঝিলটুলি, ফরিদপুর| মোবাইল ঃ ০১৭৬৫-০২৬২৩৭

২৬|       কেন্দ্রীয় সদস্য ঃ জনাব মোঃ রজব আলী, সিনিয়র শিক্ষক, বাগআচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, যশোর| মোবাইল ঃ ০১৭১৭-১২৭০০০

২৭|        কেন্দ্রীয় সদস্য ঃ জনাব অসীম বিশ্বাস, প্রধান শিক্ষক, উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম| মোবাইল ঃ ০১৮১৫-৩৩০৯১০

২৮|       কেন্দ্রীয় সদস্য ঃ

 

২৯|       কেন্দ্রীয় সদস্য ঃ জনাব রজব আলী, সহকারী শিক্ষক, টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ, বসুন্ধরা, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা|  মোবাইল ঃ ০১৭৫৮-৬৮৮৫৮১

৩০|           কেন্দ্রীয় সদস্য ঃ জনাব জনাব শেখর বাইন, মধুখালী, ফরিদপুর| মোবাইল ঃ ০১৯২৩-৯৩১৪৭৭

৩১|       সদস্য সচিব ঃ

জেলা কো-অর্ডিনেটরগণের নাম ও ঠিকানা ঃ

১|          চট্টগ্রাম জেলা কো-অর্ডিনেটর (মহানগর) ঃ জনাব মুহাম্মদ আবু বকর        , বার আউলিয়া কম্পিউটার এন্ড টেলিকম, রোড নং-০১, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম|

           মোবাইল ঃ ০১৮১৪-৮৪০৩৭৬, ০১৮৩৩-৯৫০০৭০

২|         ফরিদপুর জেলা কো-অর্ডিনেটর ঃ জনাব মোঃ জাহাঙ্গীর মন্ডল, সহকারী শিক্ষক (অবসরপ্রাপ্ত), ৯৯নং সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীপুর, ফরিদপুর| মোবাইল ঃ ০১৭১২-৬৯৬২৯১

৩|             গোপালগঞ্জ জেলা কো-অর্ডিনেটর ঃ জনাব মোঃ বিল্লাল খান, শিল্পকলা সাধারণ সম্পাদক, কাশিয়ানী  

           উপজেলা, গোপালগঞ্জ| মোবাইল ঃ ০১৭৬০-২৭৪০৬০

৪|              যশোর জেলা কো-অর্ডিনেটর ঃ জনাব মোঃ লিয়াকত আলী (অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, যশোর জেলা  

           স্কুল), ২০২/এ (পুরাতন), ৮৮৮ ঘোপ নওয়াপাড়া রোড, যশোর| মোবাইল ঃ ০১৭৩১-২৫৬৯৭৮

৫|             বান্দরবান জেলা কো-অর্ডিনেটর ঃ জনাব সম্পদ বড়ুয়া, প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), রোয়াংছড়ি সরকারি

            উচ্চ বিদ্যালয়, রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা| মোবাইল ঃ ০১৬২০-৮২৬৯৭২

৬|              নরসিংদী জেলা কো-অর্ডিনেটর ঃ জনাব আব্দুর রহিম, সহকারী শিক্ষক, ব্রাহ্মণহাটা সরকারি     

             প্রাথমিক বিদ্যালয়, মনোহরদি, নরসিংদী| মোবাইল ঃ ০১৭১৭-৭৮১৯৫৮

সহ-সাংগঠনিক সম্পাদক ঃ জনাব শরণ কান্তি শীল, সিনিয়র শিক্ষক, দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম| মোবাইল ঃ

প্রচার সম্পাদক ঃ জনাব সুবেদ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ড. শহীদুল্লাহ একাডেমী, হাটহাজারী, চট্টগ্রাম| মোবাইল ঃ

 

আশা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকাল

সভাপতি জনাব, মির্জা জাকির হোসেন, সাধারন সম্পাদক জনাব শহীদুর রহমান ১০/০৬/১৬ ইং তারিখে সংগঠনের নিজস্ব ঠিকানায় আশা সমাজকল্যাণ সংস্থার বর্তমান সভাপতি বিশিষ্ট সমাজকর্মী, সমাজসেবক মির্জা জাকির হোসেনের সভাপতিত্বে সংগঠনের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য একটি প্যানেল বোর্ড গঠন এবং প্রতিষ্ঠাতা কমিটির সদস্যগনের মতামত-আলাপ আলোচনার মাধ্যমে সভায় সভাপতি ও গনতান্ত্রিক প্রস্তাবের প্রতি উপস্থিত সকল সদস্যগন একমত পোষণ করেন। অতঃপর মতামত পারষ্পরিক আলাপ আলোচনা ক্রমে উল্লেখিত তারিখে কার্যকরি কমিটির প্যানেল তৈরিপুর্বক গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। সংস্থাটি যেহেতু একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা তাই সরকারি অনুমোদন লাভের পূর্ব পর্যন্ত সরকার কর্তৃক অত্র সংস্থাকে পর্যবেক্ষন সাপেক্ষে প্রস্তুতকৃত সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র সরকার তথা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ১৯৬৯ সালের স্বেচ্ছামুলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান অধ্যাদেশ নম্বর (৪৬) এর ৪ (৩) ধারার অধিনে ১১/১১/২০১৬ তারিখে অনুমোদিত হয়। সংস্থার নিজস্বকর্ম উদ্দিপনা স্বেচ্ছাসেবী কাজে গতিশীলতার কারনে খুব দ্রুত সময়ের মধ্যে ১১/১২/২০১৬ ইং তারিখে ঢ-০৯৩২৪ ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় থেকে আশা সমাজকল্যাণ সংস্থা নামে নিবন্ধন সনদ লাভ করে।

পরবর্তীকালে সমগ্র দেশব্যাপী স্বেচ্ছাসেবী সামাজিক কাজ প্রসারিত করার জন্য আশা সমাজকল্যাণ সংস্থার কার্যকরি পরিষদ/কমিটি নিরলস ভাবে সমগ্র বাংলাদেশ ব্যাপী জনকল্যাণ মুলক সামাজিক কর্মকান্ড এবং সুরক্ষার প্রত্যয়ে এগিয়ে চলে। যথাযথ শর্তপুরণ, আশা সমাজকল্যাণ সংস্থার পক্ষে সামগ্রিক কার্যক্রম, সমাজ এবং জনস্বার্থে বিবেচিত হবার কারণে ০২/০৭/২০১৭ খ্রিঃ তারিখে নিবন্ধন নং-ঢ-০৯৩২৪ তারিখঃ ১১/১২/১৬ খ্রিঃ তারিখে অত্র আশা সমাজকল্যাণ সংস্থার কার্যএলাকা সমগ্র বাংলাদেশ ব্যাপী সম্প্রসারণ হয়। আশা সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে সমগ্র দেশব্যাপী সাধারণ মানুষের দোরগোড়ায় নিবেদিত থেকে সামাজিক সুরক্ষায় বলিষ্ঠ ভুমিকা পালন করছে, বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আমাদের দৃঢ় প্রত্যয় রয়েছে। জাতিসংঘ যেমন ভাবে আমাদের বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সমর্থন করছে। জাতিসংঘ এবং বাংলাদেশে এর অংশিজনেরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ১৭ টি আন্তঃসংযুক্ত লক্ষ্য যা বাংলাদেশ এবং সারা বিশ্বের জনগণের সম্মুখীন প্রধান উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলা করে। টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা এবং ইউএন ডেভেলপমেন্ট সিস্টেম রিফর্ম (টঘউঝ) এর সাথে সামঞ্জস্য রেখে, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাগুলি এসডিজি বাস্তবায়নে এবং উন্নয়ন প্রভাব বাড়ানোর জন্য সরকারকে সহায়তা করার জন্য একটি নতুন এবং সুসংগত উপায়ে একত্রে কাজ করছে। বাংলাদেশে জাতিসংঘ টেকসই উন্নয়ন সমাধান, দারিদ্র্য বিমোচন, দূর্যোগ ব্যাবস্থাপনা, শান্তি, সুশাসন, পুলিশ সংস্কার, মানবাধিকার, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রজনন স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে উন্নয়ন সহযোগী হিসেবে সরকারকে সহযোগিতা করে আসছে।

পরিবার পরিকল্পনা, জনসংখা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হল দারিদ্রোর অবসান, পৃথিবীর পরিবেশ ও জলবায়ু রক্ষা এবং সর্বত্র মানুষ যাতে শান্তি সমৃদ্ধি উপভোগ করতে পারে তা নিশ্চিত করার জন্য একটি বৈশ্বিক আহবান আমরা আশা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ্য থেকে এ জাতীয় কর্মসূচির প্রতি এবং অটুট লক্ষ্যমাত্রার সাথে পরিকল্পনা করতে বদ্ধপরিকর।

(১) দারিদ্র নেই

(২) জীরো হাঙ্গার

(৩) সুস্বাস্থ্য এবং সুস্থতা

(৪) মান সম্মত শিক্ষা ব্যাবস্থা

(৫) লিঙ্গ সমতা

(৬) বিশুদ্ধ জল এবং স্যানিটেশন

(৭) সাশ্রয়ি মুল্যের এবং পরিচ্ছন্ন শক্তি

(৮) উপযুক্ত চাকরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি

(৯) শিল্প উদ্ভাবন এবং অবকাঠামো

(১০) বৈষম্য কমানো

(১১) টেকসই শহর এবং টেকসই সম্প্রদায়

(১২) দায়বদ্ধ খরচ এবং উৎপাদন

(১৩) জলবায়ু কর্ম

(১৪) পানিতে নিরাপদ জীবন

(১৫) ভুমিতে নিরাপদ জীবন

(১৬) শান্তি ও ন্যায় বিচার শক্তিশালী প্রতিষ্ঠান

(১৭) লক্ষ্যের জন্য অংশিদারিত্ব

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) হল সকল মানুষের একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ অর্জনের অভিষ্ট লক্ষ্য। তারা দারিদ্রের অবসান, গ্রহকে রক্ষা করতে এবং সমস্ত মানুষ শান্তি ও সমৃদ্ধি উপভোগ করতে পারে তা নিশ্চিত করবার জন্য একটি সর্বজনীন আহবান । আশা সমাজ কল্যাণ সংস্থা জাতিসংঘ ঘোষিত এস,ডি,জি, বাস্তবায়নের নীতিপন্থাকে জনকল্যাণে, এই গ্রহের কল্যাণে অবিরাম সমর্থন করে। বাংলাদেশের মাথাপিছু জি -ডি-পি ২০২১ ( পি পি পি) টঝউ$ ৬,৪৯৪ জি ডি পি ২০২১ (পি পি পি) টঝউ$ ১.১ ট্রিলিয়ন। ২০২৩ পর্যন্ত এসডিজির জন্য সরকারের প্রচেষ্টা ও প্রতিশ্রুতি ঊর্ধ্বমুখী আছে।বাংলাদেশ পূর্ব ও দক্ষিণ এশিয়ায় ঝচএ- সুচকর্যাঙ্ক ১০১/১৬৬ ঝউএং সুচক স্কোর ৬৫.৯ ।

স্বেচ্ছাসেবী অলাভজনক একটি সংস্থা হিসেবে আশা সমাজ কল্যাণ সংস্থা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সাথে সম্পৃক্ত কার্যক্রম নিবিরভাবে পরিচালনার মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী অলাভজনক বেসরকারী সংস্থা হিসেবে ইতিমধ্যেই গনপ্রজান্তন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘএঙ অঋঋঅওজঝ ইটজঊঅট থেকে রেজিস্ট্রেশন সনদ গ্রহন করেছে । যাহার রেজিস্ট্রেশন নং-৩৩৫৭ অঝঐঅ ঝঅগঅঔ কঅখখঅণঅঘ ঝঐঅঘএঝঞঐঅ ( স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা হিসেবে নিবন্ধিত ) । অত্র সংস্থার কার্যকরী পরিষদ দৃঢ় ভাবে মনে করে যে, আগামী দিনের সুখী সমৃদ্ধ স্মার্ট পৃথিবী বিনির্মাণে জনমানব তথা এই গ্রহের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে।

প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক

মোহাম্মদ মাহবুব খান
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
View

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস

গাছ আমাদের বন্ধু
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস
View