লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৬
পরিচালনায়- লাইটহাউস এডুকেশন সাপোর্ট সেন্টার
বৃত্তি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ঃ
১) ২০২৬ সালের লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষা প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি (বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ) পর্যন্ত যে কোন সরকারি, বেসরকারি স্কুল, মাদ্রাসা ও সমমান প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে|
২) বাংলা ও ইংলিশ মিডিয়ামের বৃত্তি পরীক্ষা নির্ধারিত সিলেবাস অনুসারে অনুষ্ঠিত হবে|
৩) লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষা পরিচালনার জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের আহবানে একটি “বৃত্তি পরিচালনা কমিটি” গঠন করা হবে| বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্তই সব সময় চুড়ান্ত সিদ্ধান্ত বলে পরিগণিত হবে| সর্বোপরি পরীক্ষা নিয়ন্ত্রকের সিদ্ধান্ত অনুসারে বৃত্তি পরিচালনার যাবতীয় বিধি পরিচালিত হবে|
৪) বৃত্তি পরীক্ষা বিভিন্ন জেলা/থানা পর্যায়ে অনুষ্ঠিত হবে| তবে প্রত্যেক কেন্দ্রে কমপক্ষে ৩০০ (তিনশত) জন পরীক্ষার্থী হওয়া বাঞ্চনীয়| জেলা ও উপজেলা/থানার সমস্ত পরীক্ষার কেন্দ্র “লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি”- এর অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে| কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বৃত্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি কর্তৃক মনোনীত ব্যক্তি|
৫) (ক) সকল শ্রেণিতে ১ দিনেই লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হবে|
(খ) শ্রেণিভেদে বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান/বিজ্ঞান বিষয়ের উপর ৩ঘন্টা ব্যাপী ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে|
(গ) শ্রেণিভিত্তিক বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত বিষয়ের মানবন্টন নিম্নরূপ ঃ
১ম শ্রেণি থেকে ২য় শ্রেণি পর্যন্ত ঃ
বাংলা-২৫ নম্বর, ইংরেজী-২৫ নম্বর, গণিত-৩০ নম্বর এবং সাধারণ জ্ঞান-২০ নম্বর
৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ঃ
বাংলা-২৫ ন¤^র, ইংরেজী-২৫ নম্বর, গণিত-৩০ নম্বর এবং বিজ্ঞান-২০ নম্বর
৯ম শ্রেণি ঃ
বাংলা-৩০ নম্বর, ইংরেজী-৩০ নম্বর এবং গণিত-৪০ নম্বর
জ্ঞাতব্য বিষয়
প্রত্যেক শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস লাইটহাউসের ওয়েবসাইটে (www.lighthouseesc.org) পাওয়া যাবে|
৬) লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিজন পরীক্ষার্থীর পরীক্ষা ফি ৩০০/-(তিনশত) টাকা|
৭) (ক) বৃত্তি পরীক্ষার নির্ধারিত ফি সহ পরীক্ষার্থীর আবেদন ফরম আগামী ৩০/১০/২০২৬খ্রিঃ তারিখের মধ্যে জেলা কো- অর্ডিনেটর/থানা কো-অর্ডিনেটর/মনোনীত শিক্ষকদের নিকট জমা দিতে হবে| বৃত্তি পরীক্ষার নির্ধারিত ফি অনলাইনেও জমা করতে পারবেন এবং জমাদানের বিস্তারিত পদ্ধতি ওয়েবসাইটে (www.lighthouseesc.org) রয়েছে|
(খ) জেলা কো-অর্ডিনেটর/থানা কো-অর্ডিনেটরগণ সংশ্লিষ্ট জেলা/থানার সকল পরীক্ষার্থীর আবেদন ফরম ও পরীক্ষার ফি আগামী ৫/১১/২০২৬খ্রিঃ তারিখের মধ্যে কুরিয়ার/হাতে হাতে/ডাকযোগে “অর্থ ও রেজিষ্ট্রেশন সম্পাদক, জনাব মোঃ আশরাফ হোসেন, প্রভাষক (পদার্থ বিজ্ঞান), সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল এন্ড কলেজ, রোড নং-০১, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম (মোবাইল ঃ ০১৬৮২-১৮৮৪০৪)”- এর নিকট পৌঁছাবেন|
৮) (ক) লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৬ আগামী ২৪/১২/২০২৬ খ্রিঃ (সম্ভাব্য) তারিখে অনুষ্ঠিত হবে|
(খ) প্রত্যেক পরীক্ষার্থীর প্রবেশ পত্র আগামী ৫/১২/২০২৬খ্রিঃ তারিখ থেকে ১৫/১২/২০২৬খ্রিঃ তারিখের মধ্যে
স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে/মনোনীত প্রতিনিধির নিকট কুরিয়ার/হাতে হাতে/ডাকযোগে প্রেরণ করা হবে| এছাড়াও পরীক্ষার্থীগণ আগামী ৫/১২/২০২৬খ্রিঃ থেকে ১৫/১২/২০২৬খ্রিঃ পর্যন্ত লাইটহাউসের ওয়েবসাইট (www. Light housee sc.org) থেকে “প্রবেশ পত্র” ডাউনলোড পূর্বক কালার প্রিন্ট করে নিতে পারবে| প্রবেশ পত্রের ব্যাপারে কোন সমস্যা হলে জেলা কো-অর্ডিনেটর/থানা কো-অর্ডিনেটরগণের সাথে প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবেন| প্রবেশ পত্রে বৃত্তি পরীক্ষার সময়সূচী এবং পরীক্ষার কেন্দ্র উল্লেখ থাকবে|
৯) শুধুমাত্র ১ম, ২য় এবং ৩য় শ্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রীরা পেন্সিল দ্বারা উত্তর করতে পারবে|
১০) (ক) প্রত্যেক শ্রেণিতে গ্রেডিং পদ্ধতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে|
(খ) জেলা ভিক্তিক প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত (৯১% থেকে ১০০% নম্বরের মধ্যে হতে হবে যাহা Golden
A+) প্রথম ০৩ জনকে (১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী) টপ মেডেলিষ্ট (TOP
MADELIST)) হিসেবে শিক্ষা বৃত্তি (প্রাইজ মানি), ক্রেষ্ট, মেডেল, সার্টিফিকেটসহ বিশেষভাবে পুরস্কৃত করা হবে| এছাড়াও এড়ষফবহ অ+ (৯১% থেকে ১০০% Golden A+) প্রাপ্ত অন্যান্য সকল ছাত্র/ছাত্রীকে ক্রেষ্ট, মেডেল, সার্টিফিকেটসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে|
(গ) প্রত্যেক শ্রেণিতে Grade (৮০% থেকে ৯০% নম্বর) প্রাপ্ত প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ক্রেষ্ট, পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে|
(ঘ) প্রত্যেক শ্রেণিতে Grade A (৭০% থেকে ৭৯% ন¤^র) প্রাপ্ত প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে|
(ঙ) প্রত্যেক শ্রেণিতে সাধারণ এৎধফব এ (৬০% থেকে ৬৯% নম্বর) অর্জনকারী প্রত্যেক ছাত্র/ছাত্রীকে শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করা হবে|
(চ) শতকরা হারে সর্বোচ্চ বৃত্তি প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান/পরিচালককে ক্রেষ্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে|
১১) স্কুল প্রধানসহ দুইজন শিক্ষক/শিক্ষিকা পরিদর্শকদের দায়িত্ব পালন করতে পারবেন| এক্ষেত্রে আগ্রহী পরিদর্শককে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে পরিদর্শকের নাম, পদবী, মোবাইল নং, উল্লেখপূর্বক ২ কপি ছবিসহ আবেদনপত্র আগামী ২৫/১০/২০২৬খ্রিঃ তারিখের মধ্যে জেলা কো-অর্ডিনেটর/থানা কো-অর্ডিনেটর/মনোনীত ব্যক্তির নিকট জমা দিতে হবে|
১২) বৃত্তির পরীক্ষায় মনোনীত সকল মূল্যায়নকারী/পরিদর্শকগকে বৃত্তি পরীক্ষার ১০ দিন পূর্বে লাইটহাউসের ওয়েবসাইট (www.lighthouseesc.org)
থেকে “পরিদর্শক কার্ড” ডাউনলোড করে কালার প্রিন্ট করে নিতে হবে| দায়িত্বপ্রাপ্ত সকল মূল্যায়নকারী/পরিদর্শকগণকে পরীক্ষার দিন সকাল ৯ ঘটিকায় কেন্দ্র সচিবের নিকট রিপোর্ট করতে হবে|
১৩) পরীক্ষা চলাকালীন এমন কোন শিক্ষক/শিক্ষিকা পরিদর্শক/মূল্যায়নকারী হতে পারবেন না যেখানে তাঁদের স্কুলের ছাত্র-ছাত্রী রয়েছে|
১৪) বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়নের পূর্বে কোর্ডিং করা হবে| এর ফলে খাতা মূল্যায়নে নিরপেক্ষতা নিশ্চিত হবে|
১৫) কোন বিদ্যালয় কর্তৃপক্ষ/অভিভাবক উত্তরপত্র দেখতে চাইলে ফলাফল প্রকাশের ২০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবরে ৫০০/-(পাঁচশত) টাকা ফি প্রদান পূর্বক আবেদন করতে হবে|
১৬) লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২(দুই) মাসের মধ্যে লাইটহাউসের ওয়েবসাইটে (িি.িষরমযঃযড়ঁংববংপ.ড়ৎম) প্রকাশ করা হবে| ফলাফল স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে/জেলা কো-অর্ডিনেটর/থানা কো-অর্ডিনেটরগণের এর নিকট প্রেরণ করা হবে| এছাড়াও বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মোবাইলে গঊঝঝঅএঊ- এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে|
১৭) ক) ফলাফল প্রকাশের ২(দুই) মাসের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে অফলাইনে/অনলাইনে অনুষ্ঠিত হবে| পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পদ্ধতি এবং তারিখ যথাসময়ে বৃত্তিপ্রাপ্ত
ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মোবাইলে MESSAGE
- এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে| লাইটহাউসের ওয়েবসাইটেও (www.lighthouseesc.org)
প্রকাশ করা হবে| পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণির শুধুমাত্র প্রথম ০৩ জন (১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী) টপ মেডেলিষ্ট (TOP MADELIST))-কে শিক্ষা বৃত্তি (প্রাইজ মানি), ক্রেষ্ট, মেডেল, পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে|
খ) চট্টগ্রামে অফলাইনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলে সেক্ষেত্রে যে কেউ সরাসবি অংশগ্রহণ করতে পারবেন| তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলের উপস্থিতি বাধ্যতামূলক নয়| চট্টগ্রাম জেলার বাহিরে এড়ষফবহ অ+ প্রাপ্তদের শিক্ষা বৃত্তি (প্রাইজ মানি), ক্রেষ্ট, পুরস্কার, মেডেল ও সার্টিফিকেট এবং বৃত্তি প্রাপ্ত অন্যান্য সকলের ক্রেষ্ট, পুরস্কার, মেডেল, সার্টিফিকেটসহ যাবতীয় গিফট ¯^-¯^ শিক্ষা প্রতিষ্ঠানে/মনোনীত প্রতিনিধির নিকট কুরিয়ার/ডাকযোগে প্রেরণ করা হবে|
গ) চট্টগ্রামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লাইটহাউস কর্তৃপক্ষ কর্তৃক কাউকে যাতায়াত ভাতা/টিঁ.এ/ডি.এ প্রদান করা হবে না| পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছা করলে স্কুলের ফান্ড থেকে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীসহ শিক্ষককে প্রকৃত যাতায়াত ভাতা প্রদান করতে পারবেন| এর ফলে ঐ প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা উৎসাহিত হবে এবং প্রতিষ্ঠানের সুনাম আরো ছড়িয়ে পড়বে বলে আমাদের বিশ্বাস|
১৮) লাইটহাউস শিক্ষা বৃত্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত এবং পরিচালনা বিভাগের সংশ্লিষ্ট সকলকে সম্মানী ভাতা প্রদান করা হবে|